প্রকাশিত: ৩১/০১/২০১৯ ১:১৩ পিএম , আপডেট: ৩১/০১/২০১৯ ১:১৭ পিএম

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া :
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কক্সবাজারের উখিয়া খয়রাতী পাড়ার কৃতি সন্তান আব্দুল খালেক আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৯ (একশত নয় বছর)।

আজ আসরের নামাজের পর মরহুমের প্রতিষ্ঠিত খয়রাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে খয়রাতি পাড়া জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমে নাতি রিয়াজুল হাসান মার্শেল।

তিনি প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার জাফর আলম, উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা বদিউল আলম, কক্সবাজার সরকারী কলেজের প্রফেসর মফিদুল আলমের পিতা।

উখিয়া নিউজ ডটকম পরিবারের শোক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা উখিয়ার খয়রাতী পাড়ার কৃতি সন্তান আব্দুল খালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পোর্টাল উখিয়া নিউজ ডটকম’র সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, নির্বাহী সম্পাদক সরওয়ার আলম শাহীন, বার্তা সম্পাদক ফারুক আহমদসহ উখিয়া নিউজ ডটকম পরিবার। তারা এক যুক্ত বিবৃতিতে উখিয়া নিউজের পক্ষে এ শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসস্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer