প্রকাশিত: ০২/১১/২০১৮ ৭:০৫ পিএম

কনক বড়ুয়া, উখিয়া:
মহাকারুনিক গৌতম বুদ্ধের মহা উপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মানুযায়ী তুলা থেকে সুতা কাটা, তারপর সুতা রং করা, আগুনে শুকানো, বেইন বুনন (তাঁত) করে ২৪ ঘন্টার মধ্যে চীবর তৈরি করে দান করার মাধ্যমে অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে হাজারো পূর্ণার্থীদের অংশগ্রহনে ২দিন ব্যাপী কক্সবাজার জেলার উখিয়া থানার পশ্চিম মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারে “বুদ্ধ মুর্তি উৎসর্গ ও বৌদ্ধদের শ্রেষ্ট এ কঠিন চীবর দানোৎসব” ১লা নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে ২রা নভেম্বর শুক্রবার দিন শেষ হয়।

এ সময় পঞ্চশীল গ্রহন, বিশ্ব শান্তি কামনায় ধর্মীয় দেশনা ও সমবেত প্রার্থনা, এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এ পর্বে পশ্চিম মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ বিমল জ্যোতি মহাথের’র সভাপতিত্বে ধর্মীয় দেশনাকালে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষন ও সাধনা কেন্দ্রের প্রতিষ্টাতা পরিচালক কুশলায়ন মহাথের মহোদয়।

বিকালের পর্বে উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি এস ধর্মপাল মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন খয়রাতি পাড়া প্রজ্ঞামিত্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শোভানন্দ মহাথের, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাতাবাড়ি আনন্দ ভবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাথের। ধর্ম দেশনা প্রদান করেন পশ্চিম রত্না সুদর্শন বিহারের বিহার অধ্যক্ষ শাসনপ্রিয় মহাথের, কুতুপালং নবোদয় মৈত্রী বিহারের অধ্যক্ষ জ্যোতি:লংকার থের, উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সম্পাদক জ্যোতি:প্রিয় থের।

উক্ত মহতী পূণ্যময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার এসিল্যান্ড একরামুল সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উখিয়া থানার ওসি আবুল খায়ের উপস্থিত থাকতে না পারায় ওনার পক্ষে উপস্থিত ছিলেন উখিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক জুয়েল বড়ুয়া ছিম্পু, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এম মনজুর আলম।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer