প্রকাশিত: ০৩/০৫/২০১৮ ৯:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২০ এএম

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল হক বি.এ এর হৃদয়বিদাক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার পাঠানো এক শোক বিবৃতিতে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে আস্থাশীল থেকে কক্সবাজার জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে সিরাজুল হকের বলিষ্ঠ ভূমিকার কথা নেতাকর্মীরা কোনোদিনও ভুলবে না। এছাড়া বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার সংগ্রামে তাঁর সাহসী ভূমিকা ছিলো অত্যন্ত প্রশংসনীয়। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন তিনি যেন মরহুম সিরাজুলককে বেহেস্ত নসীব করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম সিরাজুল হকের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অপর শোকবার্তায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবেবুর রহমান শামীম সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনিও মরহুম সিরাজুল হকের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer