প্রকাশিত: ১৭/০২/২০২২ ৫:৩৩ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ভানু বাপের খিল নামক এলাকায় রুকসানা নামে এক নববধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বিগত তিন চার মাস পূর্বে রুকসানার বিয়ে হয় বলে জানা যায়।

বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় রুমে রুখসানার লাশ দেখতে পায়। কি কারনে নববধূ আত্মহত্যা করেছে এখনো জানা না গেলেও স্থানীয়রা বলছেন বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন রোকসানাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। এ ব্যাপারে এলাকায় বিচার সালিশও হয়েছিল। তাই আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক মনে করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পালংখালী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফজল কাদের ভুট্টু বলেন, আমিও আত্মহত্যা করার বিষয়টি শুনেছি। আমি উক্ত স্থানে চৌকিদার পাঠিয়েছি। বিস্তারিত জানার পর বলতে পারব ঘটনা আসলে কি।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer