প্রকাশিত: ১০/০৫/২০১৭ ৯:১৬ এএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকায় ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান জাবু’র হত্যা কান্ডের ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একে.এম ইকবাল হোসেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপার ঘটনাস্থলে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে একান্ত কথা বলেন। নিহত জাবুর পরিবারের লোকজনকে সমবেদনা জানিয়েছেন।

উপস্থিত লোকজনের উদ্দেশ্য বলেন, প্রকৃত আসামীদের আইনের আওতায় আনা হবে। এতে কোন  নিরহ লোককে আসামী করা হবে না। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলাটি দেখা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাইলা মার্মা, উখিয়া থানার ওসি আবুল খায়ের, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহদত হোসেন জুয়েল, নিহতের চাচা ও ইউপি সদস্য সুলতান আহমেদ।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer