প্রকাশিত: ১৫/০৭/২০২১ ১০:৪১ পিএম , আপডেট: ১৫/০৭/২০২১ ১০:৪৩ পিএম

আজিজুল হক রানা::

উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবনিয়ার চিংড়ি ঘের এলাকায় বিজিবি’র সাথে বদুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।নিহত লুৎফুর রহমান লুতু(৪০) নলবনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে।বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ৫ টার সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, নলবনিয়ার চিংড়ী প্রজেক্ট এলাকায় বিজিবি’র গুলিতে একজন ডাকাত মারা গেছে বলে শুনেছি। সে ইয়াবা ব্যবসা করতো এবং ডাকাতি কাজে লিপ্ত ছিল বলে লোকমুখে প্রচার ছিল।এলাকাবাসী জানান নিহত লুৎফর রহমান লুতু দীর্ঘদিন ধরে ডাকাতি কাজে জড়িত ছিল। পাশাপাশি ইয়াবা কারবারেও সম্পৃক্ত ছিল।

এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ ডাকাত নিহত হওয়ার কথা জানালেও বিস্তারিত পরে জানা যাবে বলে ফোনে নিশ্চিত করেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...