প্রকাশিত: ২৩/১২/২০১৮ ১০:৪৫ এএম

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া ::
রোহিঙ্গার ভারে ন্যুয়ে পড়া কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কের কোটবাজার, উখিয়া, বালুখালী, পালংখালীসহ বিভিন্ন স্থানে খানা-খন্দকের কারনে প্রতিদিন আটকে যাচ্ছে মালবাহী গাড়ি ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে বাড়ছে জনদূর্ভোগ।

আজ রোববার সকাল সাড়ে ৭ টায় পালংখালী স্টেশনের উত্তরে মালবাহী ভারী ট্রাক ও কার্গো সার্ভিসকে পাশাপাশি আটকে থাকতে দেখা গেছে।

এই স্থানে এমন দৃশ্য প্রতিদিন দেখা যায় বলে জানালেন স্থানীয় ছাত্রলীগ নেতা মনিরুল হাসান। হাসান বলেন, প্রতিদিন সকালে বাসা থেকে বের হতে দেখি এ দৃশ্য তবে সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না করায় প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে ও বাড়ছে জনদূর্ভোগ। জনদূর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন তিনি।

এনজিও কর্মী রাইহান জানান, উখিয়া-টেকনাফ সড়কে সকালে মালবাহী গাড়ি চলাচল করায় অফিস টাইমে যানজট সৃষ্টি হয় ফলে চাকরিজীবীরা যথাসময়ে অফিসে পৌঁছাতে পারে না। মালবাহী গাড়ী চলাচলের সময় নির্ধারন করে দেওয়া গেলে যানজট ও জনদূর্ভোগ কমবে বলে মনে করেন তিনি। এ ব্যাপারে তিনি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরীর সু-দৃষ্টি কামনা করেছেন।

পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, পালংখালী স্টেশনের উত্তরে গাড়ি আটকে থাকা স্থানটি তার উদ্যোগে কয়েকবার ইট-কনক্রিট দিয়ে ভরাট করলেও তা স্থায়ী হচ্ছে না আবারো গর্ত হয়ে যাচ্ছে ফলে প্রতিদিন ঘটছে দূ্র্ঘটনা। তিনি জনদূর্ভোগ নিরসনে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer