প্রকাশিত: ০৫/০৪/২০১৯ ৪:৩৭ পিএম , আপডেট: ০৫/০৪/২০১৯ ৯:১২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার পালংখালী থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ এপ্রিল) ভোর ৪টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ফাইসাখালী এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উখিয়ার পালংখালী ইউনিয়নের ফাইসাখালীর তুমব্রু খাল দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্যে ভিত্তিতে বিজিবির সদস্যরা অবস্থান নেয়। এক পর্যায়ে ভোর আনুমানিক ৪টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশের দিকে আসতে থাকে এবং টহল দলের নিকট পৌঁছালে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা নৌকা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ওই নৌকায় তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার হওয়া ইয়াবাগুলো কক্সবাজার ৩৪ বিজিবি’র সদর ব্যাটালিয়নে রয়েছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে বিজিবি বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানানো হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer