ফারুক আহমদ, উখিয়া ::
কক্সবাজারের উখিয়া ইনানী সীবীচ পর্যটন স্পটে কোরাল স্টেশন নামক ইকো ক্যাফেতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের হাতে ৩ জন আহত হন। তৎমধ্যে কর্মচারী সিফাতের অবস্থা খুবই গুরুতর। বুধবার ( ৯ ফেব্রুয়ারী) দুপুরে এ ঘটনা সংঘটিত হয়েছে ।
খবর পেয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুল মোরশেদ ও ইনানী পুলিশ ফাঁড়ি আইসি এস আই ওলিউর রহমান ঘটনাস্হল পরিদর্শন করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক নামক ট্যুরিজম স্পটে কোরাল স্টেশন চালু করা হয় । উক্ত কোরাল স্টেশনে বাউন্ডারি ওয়াল নির্মান করতে গিয়ে ভাংচুর ও হামলার শিকার হন ।
কোরাল স্টেশনে ম্যানেজিং ডাইরেক্টর আরিফুল হক জানান , পাঠুয়ার টেক এলাকার মনজুর ও আবু তাহেরর নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী দা কিরিচ ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ক্যাফে ও বাউন্ডারি ওয়াল ভাঙচুর চলায়। জেনারেটর, টুল বক্স সহ মূল্যবান আসবাবপত্র তছনছ করে গুড়িয়ে দেয়। এমনকি সিমেন্ট ও লোহাররড এবং নির্মাণ সামগ্রী লুটপাট করে নিয়ে যায় ।
এদিকে বাঁধা দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীদের হামলায় এমডি আরিফুল হক, অপারেশন ডাইরেক্টর জুয়েল ও কর্মচারী সিফাত আহত হন । তৎমধ্যে সিফাত কে গুরতর রক্তাক্ত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোরাল স্টেশনের অপরেশন ডাইরেক্টর জুয়েল অভিযোগ করে বলেন দীর্ঘ দিন ধরে এরা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দেওয়ায় প্রতিষ্টান ও আমাদের উপর ন্যাক্কার জনক ভাবে ভাংচুর সহ হামলা চালিয়ে।
এমডি আরিফুল হক জানান, চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলায় কোরাল স্টেশনের ৩০/৩৫ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে । বর্তমানে প্রতিষ্টানটি বন্ধ রয়েছে।
এ ব্যয়পারে আরিফুল হক বাদী হয়ে মোজাফফর ও ছেলে মনজুর ও আবু তাহের সহ ১৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজী ও ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
থানার ডিউটি অফিসার মামলা রুজু হয়েছে বলে সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer

পাঠকের মতামত