উখিয়া থানায় আসামি ধরার তৎপরতা, ইয়াবা দমনে নীরবতা
নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্তদের গ্রেপ্তারে তৎপর উখিয়া থানা পুলিশ। অথচ রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত ...

এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)
উখিয়ায় অভিযান চালিয়ে এক লক্ষ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন নামে এক মাদককারবারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ান ৩৪ বিজিবির সদস্যরা। উদ্ধারকৃত মাদকের নির্ধারিত মুল্য প্রায় তিন কোটি টাকার ও বেশি।
আটককৃত মাদককারবারী নাছির উদ্দিন রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার চেহের আলীর ছেলে।
রবিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে করইবনিয়া নাছির উদ্দিনের খামার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করতে সাক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়ান ৩৪ বিজিবির অধিনায়ক মেহেদী হোসাইন কবির। তিনি বলেন আটককৃত আসামী ও উদ্ধারকৃত মাদকসহ উখিয়া থানা হস্তান্তর করে নিয়মিত মামলা রুজু করা হয়। এ মামলায় আরো ৪ জন পালাতক আসামীও রয়েছে।
পাঠকের মতামত