প্রকাশিত: ০৯/০৬/২০১৯ ৯:১১ এএম

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া নিউজ ডটকম ::
শহিদ এটিএম জাফর আলম (কক্সবাজার-টেকনাফ) সড়কের বানিজ্যিক এলাকা উখিয়ার কোটবাজারের জলাবদ্ধতা ও রাস্তা নিয়ে সাধারন জনগনের হাজার হাজার ফেসবুকে জনদূর্ভোগের ছবি ও স্ট্যাটাসসহ সম্মিলিত প্রতিবাদের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহন করেছেন উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

গত শুত্রুবার রাত থেকে সড়ক মেরামতের কাজ শুরু হয়ে শনিবার রাত পর্যস্ত চলে। আপাতত ইট বসিয়ে সড়ক চলাচল উপযোগী করা হয়েছে। আজ রবিবারও কাজ চলবে পাশাপাশি রাস্তার পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হবে। এ ব্যাপারে ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেন, কোটবাজারের ব্যাপারে আমি সড়ক বিভাগের সাথে কথা বলেছি, তারা কথা রাখেনি। তাই আমি শুত্রুবার রাতে স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে পানি সরানোর ব্যবস্থা করেছি। শনিবার আমি ও উপজেলা চেয়ারম্যান গিয়ে পুরো কাজ তদারকি করেছি। ইট বসিয়ে সড়ক চলাচল উপযোগী করা হয়েছে। রবিবারও কাজ করা হবে পাশাপাশি মাইকিং করা হবে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে। ড্রেন গুলো পরিস্কার করতে হবে। রাস্তার পাশে যাতে ময়লা অাবর্জনা না থাকে সে ব্যাপারে স্থানীয় জনগণকে সজাগ থাকতে হবে। জনগনের কষ্ট লাগবে চেষ্টা করে যাচ্ছে প্রশাসন। এতে সবার সহযোগিতা দরকার।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...