প্রকাশিত: ০৮/০৫/২০১৭ ৯:৩১ পিএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার পালংখালীর বটতলী এলাকায় দু’গ্র“পের সংঘর্ষে স্কুল ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান জাবু নিহত হওয়ার ঘটনায় এলাকা এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা রয়েছে।

উখিয়া থানার পুলিশ উত্তেজনা প্রশমনে নজরদারী বাড়িয়ে দিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে, তবে এখনো পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি।

আজ সোমবার বিকাল সাড়ে ৫টায় নিহতের নামাজে জানাযা আনজুমান পাড়া এলাকায় সম্পন্ন হয়। এতে ইমামতি করেন হাফেজ মোকতার আহমদ। এর পুর্বে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এম এ মোকতার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুরশেদ তানিম, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ নোমান, নিহতের চাচা মেম্বার সোলতান আহমদ।

এসময় বক্তারা, জাবু হত্যার ঘটনায় নিরাপরাধ লোক জড়িত না করে প্রকৃত দোষী ব্যাক্তিকে আসামী করার অনুরোধ জানিয়েছে। এবং এ ঘটনাকে যাতে রাজনৈতিক ইস্যু করা না হয়।

উল্লেখ্য যে, গত রবিবার রাত ৮টার দিকে পালং খালী বটতলী এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুল ছাত্র মুজিবুর রহমান জাবু নিহত হয়।

স্থানীয়রা জানান, চিংড়ী ঘের ব্যবসায় দাদনের টাকা ও মাছ দিতে অস্বীকৃতি জানায় ঘটনান সুত্রপাত হয়। উখিয়া থানার আবুল খায়ের বলেন, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer