প্রকাশিত: ৩১/০৩/২০২২ ১০:১৮ এএম

‘ঢাকায় পরপর দাওয়াতের চাপ আর নিতে না পেরে পালিয়ে এলাম কক্সবাজার আজ সকালের বিমানে। এখানেও নিস্তার নাই! পালংকিতে মারকাটারি আয়োজন। খাবারের সমুদ্র পেরিয়ে আর কোথায় পালাবো আমরা?’

নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এমনটাই লিখেছেন জনপ্রিয় উপস্থাপক, অভিনেতা, মীর আফসার আলী।

বুধবার (৩০ মার্চ) সকালে ‘ফুডকা’ নামে একটি ভ্লগের কাজ করতে কক্সবাজার আসেন ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো মীরাক্কেল’র উপস্থাপক মীর ও তার সঙ্গীরা।

গণমাধ্যম থেকে জানা যায়, কক্সবাজার বিমানবন্দরে নেমেই প্রথমে মৎস্য অবতরণ কেন্দ্রে যায় ফুডকা টিম। সেখানে কিছু সময় কাটানোর পর কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক ধরে সবাই যান ইনানীর পালংকি রেস্টুরেন্টে। সেখানে তারা ৩০ আইটেমের সী ফিশ দিয়ে দুপুরের খাবার খান।

পালংকি রেস্টুরেন্ট সূত্রে জানা গেছে মীর ও তার সঙ্গীদের দুপুরের খাবারের জন্যই তারা এ আয়োজন করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্র্যাব গ্রীল ফিস, অক্টোপাস গ্রিল, স্কুইড গ্রিল, রূপচাঁদা গ্রিল, কোরাল বারবিকিউ, চিংড়ি গ্রিল, চিংড়ি ঝোল, লইট্টা ফ্রাই, স্টিম ফিস, সী ফুড সালাদ, পাহাড়ি মুড়ি, মাটন চুইঝালসহ আরও কিছু আইটমে।

বুধবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন দুই বাংলার জনপ্রিয় এই শিল্পী। রাইজিংবিডি

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...