প্রকাশিত: ১৩/০৬/২০১৭ ১১:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার ইনানী সমুদ্র সৈকত থেকে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ইউপি মেম্বার শামশুল আলম জানান, আজ সকালে ইনানী সৈকত পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসে। খবর পেয়ে উখিয়া পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যতা নিশ্চিত করে জানান, ভেসে আসা লাশের শরীর ফুলে গেছে এবং পচন ধরেছে। একারণে লাশটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

ওসির ধারণা, হয়তো সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় কোন জেলের লাশ ভেসে এসেছে। উদ্ধার লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer