প্রকাশিত: ২১/০১/২০২০ ১:০১ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার আলোচিত টমটম চালক মাহবুব হত্যা মামলার অন্যতম আসামী সাইফুলকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

উখিয়া থানার ওসি আবুল মনসুরের নির্দেশনায় রবিবার বিকালে এস আই নুরুল হকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম দরগাবিল গ্রামে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন।

পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছে, তুচ্ছ ঘটনায় ক্ষীপ্ত হয়ে রাজাপালং ইউনিয়নের দরগাবিল গ্রামের টমটম চালক মাহবুবকে প্রথমে কিলঘুষি ও পরে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয় । হত্যা করার পর মাহবুবের লাশ পাশ্ববর্তী মাঠে ফেলে যায় হত্যাকারীরা। এ ঘটনায় অন্যান্য জড়িতদের নাম প্রকাশ করে পুলিশ ও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাইফুল।

উল্লখ্য, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহবিল গ্রামের গুরা মিয়ার ছেলে টমটম চালক মাহবুব আলমকে গত বছরের ৩০ নভেম্বর রাতে সন্ত্রাসীরা গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যাকাণ্ডের পরের দিন নিহত মাহবুব আলমের মা রাবেয়া বেগম বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় একটি মামলা করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান,হত্যাকান্ডের কথা সাইফুল স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে জবানবন্দী দিয়েছে। যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer