প্রকাশিত: ২৮/১০/২০২১ ৩:২৮ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
কক্সবাজারের উখিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৫ জন দরিদ্র রোগীদের মাঝে ৭ লক্ষ ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর ) দরিদ্র রোগীদের হাতে অর্থ তুলে দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানটি পরিচলনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ রাসেল চৌধুরী ।
এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আল মামুন , উপজেলা সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ ও উখিয়া প্রেস ক্লাব সভাপতি এসএম আনোয়ার উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রাসুল চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৫ জন দরিদ্র রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। তিনি আরও বলেন গত অর্থ বছরে ৩৭ জনকে অনুরুপ ভাবে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা চিকিৎসা বাবাদ সহায়তা করা হয় ।
উখিয়া উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা গেছে, এবারে যে সব রোগী চিকিৎসার জন্য অনুদানের চেক পেয়েছেন তার হলেন, জালিয়াপালং ইউনিয়নের আলী হোছন ছৈয়দ আলম ফাতেমা বেগম রফিক আহমদ, রাজিয়া বেগম আনোয়ারা বেগম , মোহাম্মদ উল্লাহ রাজা পালং ইউনিয়নের নুরুল হক আনচারী, মোহাম্মদ হাসেম, নুর জাহান বেগম হলদিয়া পালং ইউনিয়নের মোহছেনা আক্তার , আরেফা আক্তার মোহাম্মদ আল মামুন ও পালং খালী ইউনিয়নের রীনা দাশ।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer