প্রকাশিত: ১৩/০৩/২০২১ ৯:২২ এএম

বার্তা পরিবেশক::
উখিয়ার ঐতিহ্যবাহী স্বনামধন্য উখিয়া প্রেস ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক কমরুদ্দীন মুকুলকে হয়রানি করার লক্ষে একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি গণমাধ্যমকে এক বিবৃতিতে অবিহিত করেছেন।গত ১২ মার্চ সন্ধ্যায় উখিয়া রিপোর্টস ইউনিটি নামধারী সংগঠনের সভাপতি শরিফ আজাদ নিজ ফেসবুক আই,ডি’র স্টেটাসে ছবি সম্বলিত একটি পোস্ট উদ্দেশ্য প্রণোদিত ভাবে কমরুদ্দীনের বিরুদ্ধে প্রচার করে যা বিভিন্ন গণ মাধ্যম কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

এ বিষয়ে উখিয়া প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক এক বিবৃতি প্রদান করেন –

সাধারণ সম্পাদক কমরুদ্দীন মুকুলের বিবৃতি;

১২ মার্চ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সদস্য, রিপোর্টাস ইউনিটি উখিয়ার সভাপতি শরিফ আযাদের একটি স্ট্যাটাস দেখে বিস্মিত না হয়ে পারলাম না।

উক্ত স্ট্যাটাসে আমার সাথে তোলা দুইজন ব্যাক্তির ছবি নিয়ে একটি ক্যাপশন লিখা হয়েছে। যেখানে সে লিখেছে (যা হুবহু তুলে ধরা হলো) ‘‘কমরুদ্দিন মুকুল ভাইয়ের সাথে থাকা উপরের ছবির নিরপরাধী ছেলেটি ১০ মার্চ ইয়াবাসহ আটক হয়েছে। নিচের ছবির ছেলেটি গত কয়েকদিন আগে বিয়ার সহ সেনাবাহিনী হাতে আটক হয়েছিল। সবাই নিরপরাধ।’’

একজন পুলিশ,আইনজীবী, ডাক্তার, সাংবাদিক তথা যে কারও অনেক পছন্দ বা অপছন্দের মানুষ থাকতেই পারে। পাশাপাশি অনেকে ছবি তুলতে চাইবে এইটাও স্বাভাবিক।

আমার সাথে ছবি তোলায় শরিফ আযাদ স্ট্যাটাস দিয়ে নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন যা আমার এবং আমার পরিবারের মানহানি করার অপচেষ্টা মাত্র।

আমি সকলের জ্ঞাতার্থে জানাতে চাই,আমি একজন প্রেসক্লাবের দায়িত্বশীল হিসেবে যে কেউ আমার সাথে ছবি তুলতেই পারে।তারমধ্যে কোন ব্যক্তির অপরাধের দায়ভার একমাত্র সেই ব্যক্তিরই বটে। আমার ব্যক্তিগত ছবি পোষ্ট দিয়ে কোন ব্যক্তির অপরাধ প্রকাশ করা তথা আমার সম্মানহানি করা একমাত্র চরিতার্থ ব্যক্তির হীন মানসিকতার বহিঃপ্রকাশ। এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই।

কমরুদ্দিন মুকুল
সাধারণ সম্পাদক
উখিয়া প্রেস ক্লাব

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer