প্রকাশিত: ১৫/০৩/২০১৯ ১:৫২ পিএম , আপডেট: ১৫/০৩/২০১৯ ৫:১৮ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের উখিয়ায় দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুই ভাই নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার ভোরে উখিয়ার পালংখালীতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ৯ হাজার ৬ পিস ইয়াবা, ২টি দেশি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

কিন্তু নিহত ওই দু’ভাইসহ অপর এক যুবককে আইন শৃঙ্খলাবাহিনীর লোক পরিচয়ে তিনদিন (১২ মার্চ) আগে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার দু’জনের মরদেহ পাওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত মোস্তাক আহমদ (৩৮) ও মোক্তার আহমদ (৪২) কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালি গ্রামের জেবর মল্লিকের ছেলে।

উখিয়া থানা পুলিশের ওসি আবুল খায়ের জানান, উখিয়ার পালংখালীতে শুক্রবার ভোরে দু’ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯ হাজার ৬ পিস ইয়াবা, ২টি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি ও দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেয়ার পথে আহতরা মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের শনাক্ত করা হয়।

নিহতরা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা কারবারি দাবি করে ওসি আরও বলেন, মরদেহ ২টি ময়নাতদন্তেরর জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...