প্রকাশিত: ৩০/০১/২০১৭ ৯:১০ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবী ও ওয়ারেন্ট ভূক্ত ৫জন আসামীকে আটক করেছে। ওয়ারেন্ট ভূক্ত ২জনকে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। মাদকসেবী ৩ জনকে স্থানীয় ইউপি সদস্য মীর সাহেদুল ইসলামের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে। উখিয়া থানার সহকারি উপপরিদর্শক মোঃ মাসুমের নেতৃত্বে একদল পুলিশ রবিরার গভীর রাতে রাজাপালং ইউনিয়নের ডিগিলিয়া হাফেজখানা সংলগ্ন জোর পুকুর নামক স্থানে কিছু সংখ্যক মাদক দ্রব্যসহ ৩জনকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হল রাজাপালং ইউনিয়নের ডিগিলিয়া গ্রামের অলি আহমদের ছেলে খোরশেদ আলম (৩২) একই এলাকার আলি হোসেনের ছেলে নুরুল হক (৩৫) ও মৃত জমির হোসেনের ছেলে আয়ুব আলী (৩০)। ওয়ারেন্ট ভূক্ত আসামীরা হল ডিগিলিয়া গ্রামের আলি আহমদের ছেলে মাহবুবুল আলম (৩০) ও মৃত ফকির আহমদের ছেলে মিজানুর রহমান (২৮)। অভিযানে নেতৃত্বদানকারী মাসুম   উখিয়া নিউজ ডটকমকে বলেন, স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। উখিয়া থানার সেকেন্ড অফিসার পার্থ পতিম মজুমদার সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer