প্রকাশিত: ২১/০৯/২০১৯ ১:৫৬ পিএম

বার্তা পরিবেশক::
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আজ উখিয়া- টেকনাফের ছাত্র-ছাত্রীদের প্রাণের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব উখিয়া -টেকনাফ(ডুসাট) এর ১০ম সাধারন নির্বাচন ও ১০ বছর পূর্তি উদযাপিত হয় কেক কাটার মাধ্যমে । উক্ত নির্বাচনে উখিয়া টেকনাফের ঢাবিতে পড়ুয়া নিয়মিত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আরবি সাহিত্য বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নুরুল আজিম মুন্না ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মোঃ জাহেদুল ইসলাম জাহিদ। ডুসাট ২০১০ সালের ১৩ই আগস্ট মাত্র ১৭ জন শিক্ষার্থীর মাধ্যমে যাত্রা শুরু করেছিল, যার বর্তমান সদস্য সংখ্যা ৮০ জন।

২০১৯-২০ইং এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি নিম্নরূপঃ

সভাপতি – নুরুল আজিম মুন্না;
সহ-সভাপতি – রফিকুল ইসলাম রাফি (দর্শন);
সাধারণ সম্পাদক –মোঃ জাহেদুল ইসলাম জাহিদ,
যুগ্ন সাধারণ সম্পাদক- মোহম্মদ হোসাইন(রাষ্ট্রবিজ্ঞান);
সাংগঠনিক সম্পাদক – আবু ছিদ্দিক আল আজাদ (রাষ্ট্রবিজ্ঞান);
সহ-সাংগঠনিক সম্পাদক – জান্নাতুল নাইম সাইমা (ইংরেজি);
অর্থ সম্পাদক- আনোয়ারুল কবির(একাউন্টিং);
সহ-অর্থসম্পাদক – প্রবাল বড়ুয়া জকি(ফিন্যান্স) ;
ক্রীড়া সম্পাদক – সেলিম উল্লাহ(সমাজবিজ্ঞান)
দপ্তর সম্পাদক – শফিক তুহিন (সমাজ কল্যান);
উপ দপ্তর সম্পাদক – জাহাঙ্গীর আলম(ব্যাংকিং ও ইন্সুরেন্স) ;
প্রচার সম্পাদক – ওসমান সরওয়ার(ম্যানেজমেন্ট) ;
প্রকাশনা সম্পাদক – আবু রাশেদ নোমান (ও এস এল);
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – লোকমান হাকিম (যোগাযোগ বৈকল্য) ;
ছাত্রী বিষয়ক সম্পাদক- ফারজানা আক্তার আরজু (ট্যুরিজম) ;
আগামী এক বছর ডুসাটের সার্বিক লক্ষ্য উদ্দেশ্য অর্জন ও উখিয়া টেকনাফের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করার জন্য পাশে থাকতে চাই এবং এই ব্যাপারে সকলের দোয়া কামনা করতেছি।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...