প্রকাশিত: ২১/০১/২০২২ ১০:৩০ এএম

কক্সবাজারের উখিয়ায় মাদক চোরাচালানকারীদের সঙ্গে ‘গোলাগুলির’ পর ৫ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বৃহস্পতিবার রাতে মিয়ানমার থেকে আসা মাদক চালানটি পাচারের পালংখালী ব্রিজ এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে বলে দাবি করছে বিজিবি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘মিয়ানমার সীমান্ত দিয়ে এই মাদকের একটি বড় চালান আসবে- এমন খবরে পালংখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালায়। আত্মরক্ষায় বিজিবিও গুলি চালালে তারা পালিয়ে যায়। সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে ২৫ কোটি টাকা দামের ৫ কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।’

তিনি জানান, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ মাদকগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়ছে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে সেগুলো ধ্বংস করা হবে।

এর আগে চলতি মাসে উখিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সাড়ে ৪ লাখ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করে জেলে পাঠিয়েছে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...