প্রকাশিত: ২২/১২/২০১৮ ৭:৫৪ এএম

ফারুক আহমদ, উখিয়া :
উখিয়া উপজেলা কে.জি স্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০১৮ শুক্রবার (২১ ডিসেম্বর) আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোকতার আহমদ সহ বিশিষ্ঠ শিক্ষানুরাগীগণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
কে.জি এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার সভাপতি এম. আব্দুল গফুর জানান উপজেলার ১৩টি কিন্ডারগার্টেন ও কে.জি স্কুলের ২৭১জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও কোট বাজার আইডিয়াল কেজি স্কুলের অধ্যক্ষ আইয়ুব খোন্দকার বলেন, রাজাপালং কেজি, কোটবাজার আইডিয়াল, জালিয়া পালং মডেল, পালং খালী কেজি, বালুখালী কেজি, ফুলকলি কেজি, কলেজিয়েট কেজি, সীবার্ড কেজি, হিলটপ কেজি ও উত্তর পুকুরিয়া কেজি স্কুলের অধ্যয়নরত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মেধাবী শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশ নেন। পরীক্ষার প্রধান সমন্বয়কারী দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক মাস্টার সৈয়দ আলম ও সদস্য সচিব মাস্টার আবছার উদ্দিন। কেন্দ্র পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, মাস্টার নজরুল ইসলাম, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ ও কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আহবায়ক জাহাঙ্গীর চৌধুরী।

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer