প্রকাশিত: ১৬/১২/২০১৯ ৮:২০ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি::
কক্সবাজারের উখিয়া’র সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালীত্তোর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত কুমার দাশ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আহমদ ফারুক, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সবুজ শাহরিয়ার, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহ আলম, সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধান আলমগীর মাহমুদ, ইতিহাস বিভাগের অধ্যাপক তহিদুল আলম, জীব বিজ্ঞানের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, বাংলা বিভাগের অধ্যাপক ছৈয়দ আকবর প্রমুখ।

শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। অনুষ্টান সঞ্চালনা ও মহান বিজয় দিবস বাস্তবায়নে দায়িত্বে ছিলেন অর্থনীতির প্রভাষক জালাল আহমদ, সমাজ বিজ্ঞানের প্রভাষক আমানত উল্লাহ সাকিব ও কম্পিউটার বিষয়ের প্রদর্শক প্লাবন বড়ুয়া।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer