প্রকাশিত: ১৪/০৪/২০২২ ৬:৩৬ পিএম

কক্সবাজারের উখিয়ার উপজেলার যুব রেড ক্রিসেন্ট সোসাইটির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ খুরশেদ আলম, সহকারী পরিচালক এবং ইউনিট লেভেল কর্মকর্তা আরজু উদ্দিন সাফদার ও জেলা যুব প্রধান আসিফ রায়হান কাফি স্বাক্ষরিত পত্রে গত শনিবার (২ এপ্রিল) তারিখ উল্লেখ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন উখিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী পরিষদের মাহমুদুল হাসান চৌধুরী (চমক)কে দলনেতা ও মোঃ ফারুককে উপ দলনেতা-০১ করে ১৫ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

এতে, তসলিমা আকতারকে উপদলনেতা-০২, সাইদুল হাসানকে (জনসংযোগ ও পরিকল্পনা) বিভাগীয় প্রধান, মাইন উদ্দিন রিয়াজকে (জনসংযোগ ও পরিকল্পনা) উপ-বিভাগীয় প্রধান, নুরুল আবছারকে (স্বাস্থ্য ও সেবা) বিভাগীয় প্রধান, তারেক আজিজকে (স্বাস্থ্য ও সেবা) উপ-বিভাগীয় প্রধান, আবদুল জলিলকে (প্রশিক্ষণ) বিভাগীয় প্রধান, উমর ফারুককে (প্রশিক্ষণ)’র উপ-বিভাগীয় প্রধান, রফিক উল্লাহকে (রক্ত) বিভাগীয় প্রধান, দিদারুল আলমকে (রক্ত) উপ-বিভাগীয় প্রধান, মহিদুল ইসলামকে (বন্ধুত্ব) বিভাগীয় প্রধান, সাদিয়া নুসরাত পপিকে (বন্ধুত্ব) উপ- বিভাগীয় প্রধান, মোঃ ফয়েজুর রহমানকে (ক্রীড়া ও সাংস্কৃতিক) বিভাগীয় প্রধান এবং ফারজানা ইমরুছ বিথীকে (ক্রীড়া ও সাংস্কৃতিক) উপ-বিভাগীয় প্রধান করে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে এক প্রতিক্রিয়ায় উখিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী পরিষদের দলনেতা মাহমুদুল হাসান চৌধুরী (চমক) কক্সবাজার জেলা ইউনিটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উখিয়া ইউনিটের কার্যক্রম বেগবান করতে আমরা নিরলস ভাবে কাজ করে যাবো।

তিনি বলেন, দুর্যোগ-দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য মহান ব্রতকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে চমক বলেন, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট সব দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরাবরই মানুষের দুর্ভোগ লাঘবে ভুক্তভোগী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় মানুষকে আন্তরিক সহযোগিতা, রক্তদান কর্মসূচির বিস্তৃতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম প্রসারিত করে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে দলের সবার সহযোগিতা নিয়ে উখিয়া ইউনিট বলিষ্ঠ ভূমিকা পালন করতে সচেষ্ট থাকবে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...