লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

উখিয়া নিউজ ডটকম::
জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা নড়েচড়ে বসেছেন। উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে কক্সবাজার জেলা পরিষদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীকে নিয়ে চলছে আলোচনা। জাতীয় সংসদ নিয়ে উখিয়া-টেকনাফ আসন থেকে হুমায়ুন কবির চৌধুরীর ছোটবোন শাহীন চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছে। তাই উখিয়া উপজেলা চেয়ারম্যান পদে হুমায়ুন কবির চৌধুরীকে নিয়ে আলোচনাটা একটু বেশী। যদিও সবকিছু নির্ভর করছে দলীয় সিদ্ধান্তের উপর। জানতে চাইলে অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী বলেন, দল চাইলে মনোনয়ন দিলে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পাঠকের মতামত