প্রকাশিত: ০৮/০৩/২০১৭ ৯:৩৮ এএম , আপডেট: ০৮/০৩/২০১৭ ৯:৩৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রামে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।বন্দর নগরী চট্টগ্রামের চকবাজারস্থ গুলজার টাওয়ারের ৫ম তলায় ‘প্রসিড অন’ এ  মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধা ৬টায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সিটি কলেজের সহকারী অধ্যাপক মোজাফ্ফর অাহমদের সঞ্চালনায় চট্টগ্রামে অবস্থানরত উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন উখিয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ পূর্তি উদযাপন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র এডভোকেট ছমি উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আলম চৌধুরী, এ কে এম নুরুল বসর ভূইয়া প্রমুখ। এসময় বিদ্যালয়টির প্রতিটা এসএসসি ব্যাচ ও চট্টগ্রামে প্রতিষ্ঠিত প্রক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠান সুন্দরভাবে সফল করার জন্য নিজেদের মত প্রকাশ করেন।

অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আগামী শনিবার উখিয়ায় বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ঐ সভায় অনুষ্ঠান সম্পর্কে গৃহীত গুরুত্বপূর্ন সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হবে। এবং আগামী ১লা এপ্রিল উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে উখিয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তী উদযাপনকে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবখানে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ২০০৭ ব্যাচের সহযোগিতায় ফেসবুক প্রোফাইল লোগোর উদ্বোধন করেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

প্রসিড অনে ‘মেলবন্ধন’ এর রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাচ্ছে। দুই কপি ছবিসহ ৫শ টাকা জমা দিয়ে ১৫ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন ফরম পূরন করা যাবে।

পাঠকের মতামত

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের ৩৯৮জন এপিবিএন সদস্যকে বদলী

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারে কর্মরত ৩৯৮জন এপিবিএন সদস্যকে একযোগে বদলী করা হয়েছে। বাংলাদেশ পুলিশ আর্মড ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer