উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২/০৬/২০২৩ ৩:২১ পিএম
রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে মো. রেজোয়ান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২ জুন) সকালে পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ই/১৪ এবং ১৫ ব্লক এলাকার মাঝামাঝি পাহাড়ের উপর এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ।

নিহত মো. রেজোয়ান ওই ক্যাম্পের এফ ৬ ব্লকের ১১৯ নং শেল্টারের হাসু মিয়ার ছেলে। আহত যুবক একই ক্যাম্পের ই-৮ ব্লকের ৭৮৫ শেল্টারের মো. নিজামের ছেলে আয়াস (২২)।

স্থানীয়দের বরাতে ছৈয়দ হারুনুর রশীদ বলেন, শুক্রবার সকালে ওই আশ্রয় শিবিরের ১০-১২ জন আরসা সন্ত্রাসী দুইজন রোহিঙ্গাকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে। গোলাগুলির খবর শুনে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেজোয়ানকে মৃত ঘোষণা করেন। এছাড়া অপর গুলিবিদ্ধ যুবক চিকিৎসাধীন অবস্থায় আছে।

এডিআইজি আরও বলেন, কারা কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৮ এপিবিএনের সদস্যরা উপস্থিত রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও এপিবিএন কাজ করছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...