ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০২/২০২৩ ৯:২৩ এএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালীসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৬ জন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে আটক করেছে এপিবিএন পুলিশ। গত ২৪ ঘন্টায় এই ১৬ জন দুষ্কৃতিকারী রোহিঙ্গাকে আটক করেন ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়। শুক্রবার দিনব্যাপী উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন এপিবিএন পুলিশ।

আটকরা বিভিন্ন হত্যা মামলার এজাহার নামীয় আসামি। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত ঘটনায় জড়িত থাকার সন্দেহ কয়েকজন রোহিঙ্গাকে আটক করা হয় বলে জানান এপিবিএন পুলিশ ।

আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত ফারুক আহমেদের ছেলে মোস্তাক (৩৫), মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সোনা আহম্মদ (৩৪), শুক্কু মাঝির ছেলে মোহাম্মদ ছলিম (১৯), মৃত সাকের আহমদের ছেলে মোহাম্মদ তৈয়ব (২৫), মৃত আবু তালেবের ছেলে হোসেন জোহর (২২), টেকনাফের শাল বাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল হকের আলী জোহার (২৮), মাহামুদুর রহমানের ছেলে মো. ইউসুফ (২৭), আলী হোছনের ছেলে মো. আমির হাকিম (৪০), মৃত অসিউর রহমানের ছেলে মোহাম্মদ শফি (৩২), সমছুর আলমের ছেলে আনোয়ার শাহ (১৮), মৃত ফিরোজ আহমেদের ছেলে কামাল হোসেন (৩১), মৃত আবুল কাশিমের ছেলে মো. আলী জোহর (৪২), আব্দুল সমদের ছেলে মো. হারুন (২৩), মৃত আমির হাকিমের ছেলে মো. সলিম (৩০), মৃত আশু জামার ছেলে মো. রফিক (৩০) ও মৃত শুক্কুরের ছেলে সাইফুল আলম (৪০)। এদের মধ্যে ১২ জন এজাহার নামীয় আসামি। বাকি চারজন সন্দেহভাজন আসামি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আটক রোহিঙ্গাদের এপিবিএন পুলিশ আটক করে থানায় হস্তান্তর করেন। পরে আজ শনিবার তাদের মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...