উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ৪:১০ এএম

উপজেলা প্রশাসন, বাজার মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উখিয়ায় ১২টি মামলায় ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন গতকাল সোমবার বিভিন্ন হাটবাজারে এই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাবভীর হোসেন জানান, মূল্য তালিকা না থাকায় কোর্ট বাজারে ৩টি গরুর মাংসের দোকান, ২টি মুরগির দোকান এবং একটি মুদির দোকানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি মামলায় ৬০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশের কারণে২ টি রেস্টুরেন্টকে ২টি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড এবং লাইসেন্স না থাকায় ইনানিতে ২টি আবাসিক হোটেল ও কোর্টবাজারে ২টি জুয়েলারি দোকানকে ৪টি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় উপজেলা স্যানেটারী কর্মকর্তা মোঃ নুরুল আলম , থানার সাব ইন্সপেক্টর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার আইনে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা

পাঠকের মতামত

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...