ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৫/২০২৩ ৩:০০ পিএম

কক্সবাজারের উখিয়ায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির লাশের পরিচয় দীর্ঘ ১১ মাসেও শনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে মামলার তদন্তের অগ্রগতি নিয়ে হিমশিম খেতে হচ্ছে।

থানা সূত্রে জানা যায়, গত বছর ২৮ জুন উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তৈল খোলা ফেরদৌস মুন্সির ঘোনা হতে পিছনে দুই হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ । সুরতহাল রিপোর্ট তৈরি করে যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন করা হয় । এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে উখিয়া থানা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১৫৫/৮৭৯ তারিখ ২৯/৬/২০২২ ইংরেজি। ধারা ৩০২ /৩৪ দঃ বি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহজাহান জানান , স্থানীয় গ্রাম চকিদারের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে । দু হাত পিছনে বাঁধ অবস্থায় লাশটি মাটিতে পড়ে থাকে। চোখের পাশ দিয়ে রক্ত পড়ার চাপ ছিল । রশি দিয়ে পেঁচানোর কালো দাগ ছিলো গলায়। পরনে হাফ শার্ট, লুঙ্গি ও হলুদ রঙের প্যান্ট ছিল। বয়স আনুমানিক ৫০/৫৫ বছর হবে।

স্থানীয়দের ভাষ্য, খুনিরা পরিকল্পিতভাবে ওই ব্যক্তি কে হত্যা করে দুর্গম পাহাড়ি এলাকায় ফেলে পালিয়ে যায়।

এদিকে হত্যাকাণ্ডের দীর্ঘ ১১ মাস অতিবাহিত হওয়ার পরও অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ ।

এ প্রসঙ্গে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এস আই মোহাম্মদ শাহজাহান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া নিহত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় সনাক্ত না হওয়ায় হত্যাকাণ্ডের মোটিভ ও ক্লু উদ্ঘাটন করতে একটু বেগ পেতে হচ্ছে । অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, লাশের পরিচয় শনাক্তে সাধ্যমত চেষ্টা করা হচ্ছে। নিহত অজ্ঞাত ব্যক্তির ছবি পুলিশের বিভিন্ন শাখা বা উয়ং সহ গণমাধ্যমে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...