এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ২৪/১২/২০২৪ ৯:২৯ এএম
828,466,0,0.5826315789473684,-1

কক্সবাজারের উখিয়ার মনির মার্কেট এলাকায় রেজুখালের করাল গ্রাসে ভাঙ্গনের কবলে পড়েছে কোর্টবাজার- ইনানীর সৈকত সড়ক।

সরেজমিনে দেখা যায়, সড়কের ভাঙ্গন রোধে দেয়া গাইড ওয়াল খালগর্ভে বিলীন হয়ে গেছে। একাধিকবার গাইড ওয়াল নির্মাণ করা হলেও টেকসই না হওয়ায় পানির তীব্র প্রবাহে বারবার ভেঙে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

রুঁমখা মনির মার্কেটের বাসিন্দারা জানান, খালের এই ভাঙ্গন রোধে সঠিক পদক্ষেপ না নিলে কোর্টবাজার-ইনানী সৈকত সড়ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। পানির স্রোতে রাস্তা বিলীন হয়ে গেলে খালপাড়ের বাসিন্দাদের ঘরবাড়িও খালের পানিতে তলিয়ে যেতে পারে। এছাড়া বর্ষা আসার আগেই টেকসই বাঁধ নির্মানের দাবি জানিয়েছেন তারা।

খালপাড়ের মানুষের দু:খ দুর্দশা দেখার যেন কেউ নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপর্ক্ষের সুদৃষ্টি কামনা করে টেকসই বাঁধ নির্মাণ করে ভাঙ্গনের কবল থেকে খালপাড়ের বাসিন্দাদের বাঁচানোর আকুতিও জানান স্থানীয়রা।

হলদিয়াপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উদ্দিন বলেন, এবিষয়ে আমরা এর আগের ইউএনও স্যারকে অবগত করেছিলাম। টেকসই বাঁধ নির্মাণ করা হলে সৈকত সড়ক ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে। এছাড়া বর্ষা মৌসুমের আগে যদি টেকসই বাঁধ নির্মাণ করা হয় ,তাহলে সৈকত সড়ক ঝুঁকিমুক্ত ও কুলালপাড়াবাসী শঙ্কামুক্ত হবে বলে জানান রফিক।

এবিষয়ে জানতে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলার মাসিক সাধারণ সভায় এবিষয়ে আলোচনা হয়েছে। এলজিইডি’র সাথে কথা বলেছি। তারা টেকসই বাঁধ নির্মাণের জন্য বাজেট ১০কোটি মতো করতে হবে বলে জানিয়েছেন । তাই এটি এলজিইডি’র পক্ষে এই বাঁধ নির্মাণ করা সম্ভব নয়। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা করতে হবে।
শীগ্রই এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করবে বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...