ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৩/২০২৬ ১:৩৮ পিএম

কক্সবাজারে সেহরির সময় ডাকাতির চেষ্টাকালে ৩ ডাকাতকে আটক করে পুলিশে সোপার্দ করেছে গ্রামবাসী। ডাকাত দল গোয়ালের গরু বের করে নেওয়ার পর একটি ঘরে প্রবেশে চেষ্টা করছিল

শনিবার (৭ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতির বিষয় গৃহকর্তা বুঝতে পেরে কৌশলে ওই ডাকাত দলটিকে আটকানোর ফাঁদ তৈরি করেন, মসজিদের মাইকে ‘ডাকাত আইস্যে’ ঘোষণা শুনে ঘর থেকে প্রায় পুরো গ্রামের মানুষ বেরিয়ে আসেন। বিষয়টি টের পেয়ে পালানোর সময় অটোরিকশাসহ ৩ যুবককে ধরে ফেলতে সক্ষম হন গ্রামবাসীরা।

আটককৃত যুবকেরা হলো- ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বদিউল আলমের ছেলে ছৈয়দ নুর (২৫), একই এলাকার পেঠান আলীর ছেলে জসিম উদ্দিন (২৪) ও জুম্মা পাড়া এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ রায়হান (২৫)।

স্থানীয় সামাজিক সংগঠন দীপ্তি জাগরণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের গ্রামে চুরি-ডাকাতি বেড়েছে। দুইদিন আগেও গ্রামের আব্দুর রহিম ভাইয়ের গরু নিয়ে যাওয়া হয়েছে আজ তারা আলি ভাইয়ের বাড়িতে আসছিল। আমরা একত্রিত হয়ে তাদের ধরে ফেলি। এটি উপকূলীয় এলাকা গ্রামবাসীরা ঐক্যবদ্ধ না হলে বড় অঘটন হতে পারত।

আটককৃতদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে এবং গ্রামবাসীরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

উখিয়া থানার আওতাধীন ইনানী ফাঁড়ির ইনচার্জ এস আই দুর্জয় সরকার বলেন, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer