ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৪/২০২৩ ৯:৩৮ পিএম , আপডেট: ০৯/০৪/২০২৩ ৯:৪৫ পিএম

কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজারে যাত্রীবাহী সেন্টমার্টিন হেরিটেজ বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

৯ এপ্রিল (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) এর কোটবাজার ঝাউতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যাক্তি হলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার মৃত কবির আহমদের ছেলে ফরিদ আহমেদ (প্রকাশ ফরিদ মিস্ত্রি)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্টমার্টিন হেরিটেজের যাত্রীবাহী বাসগাড়ি দ্রুত গতিতে টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিল। এসময় কোটবাজার ঝাউতলায় এলাকায় ফরিদ আহমেদ রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দিলে তিনি পড়ে ওই গাড়ির পিছনের চাকায় পিষ্ট হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে কোটবাজার স্টেশন মোড়ে গাড়িটিকে আটকে রেখে ভাঙচুর করার চেষ্টা করলে পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পথচারীকে চাপা দেওয়া গাড়িটা আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুত্র: কক্সবাজার জার্নাল

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...