উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০২/২০২৬ ১০:৫৩ এএম , আপডেট: ১১/০২/২০২৬ ১০:৫৪ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
গতকাল রাত ২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় সেনাবাহিনীর একটি চৌকষ দলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু ওরফে জুলু ডাকাতের পুত্র আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং অপর এক বাঙালিকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র প্রদর্শনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল,১টি একে-২২ রাইফেল,১টি দেশীয় পিস্তল,২টি একনলা বন্দুক,২টি দেশীয় ধারালো অস্ত্র,১টি পিস্তলের ম্যাগাজিন,
২টি রাইফেলের ম্যাগাজিন,৪ রাউন্ড পিস্তল গুলি,৮৯ রাউন্ড রাইফেল গুলি,২টি কার্তুজ এবং২টি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...