ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ১০:৪৩ এএম , আপডেট: ২৭/০৪/২০২৫ ১০:৪৪ এএম

উখিয়ার দৌছড়িতে এক্সকেভেটর দিয়ে বেআইনিভাবে পাহাড় কেটে এলজিইডির সড়ক নির্মাণ কাজ করছে। এতে একদিকে সরকারের পাহাড় কাটা আইন লঙ্ঘন করা হচ্ছে অপরদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হচ্ছে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগ উখিয়া রেঞ্জের দায়িত্বশীলরা পাহাড় কাটার এক্সকেভেটর জব্দ করেছে।
শনিবার সকাল ১১টার দিকে দৌছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে বনবিভাগ উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম জানিয়েছেন, এলজিইডির অধীনে উখিয়া হাজীরপাড়া ও দৌছড়ি সড়ক নির্মাণে টেন্ডারের মাধ্যমে আসাদ নামে এক ঠিকাদার সড়ক নির্মাণে কাজ শুরু করেছিলেন। এই সড়কে বন আইন লঙ্গন করে পাহাড়ি মাটি দিয়ে নিজেদের ইচ্ছামতো কাজ করতে গিয়ে আগেও সতর্ক করা হয়ছিল। নিষেধ, সতর্ক সবকিছুকে ডিঙ্গিয়ে এলজিইডির ঠিকাদার পুনরায় পাহাড় কেটে মাটি দিয়ে সড়ক নির্মাণের কাজ করেন।
এসবের খবর পেয়ে উখিয়া রেঞ্জের সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান, দৌছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনিসহ বন কর্মীদের সঙ্গে নিয়ে সরেজমিনে গেলে হাতেনাতে ধরা পড়ে স্কেবেটর দিয়ে পাহাড় কাটার প্রমাণ। বন অফিসারদের দেখে এক্সকেভেটরের ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে এক্সকেভেটরটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখে আসা হয়। এ ঘটনায় জড়িত সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে বন আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
ঠিকাদার পাহাড় কেটে সড়ক নির্মাণ করতেছে এসব অনিয়মের কথা জানতে এলজিইডি বিভাগের উপজেলা ইঞ্জিনিয়ার সোহারব হোসেন বলেন, এখানে কোনো পাহাড় কাটা হয়নি। সড়কের দু’পাশে টিলা-পাহাড়ির কিছু অংশে বৃষ্টির পানিতে মাটি নেমে আসছিল। এসব পরিষ্কার করতে স্কেবেটর নিয়ে কাজ শুরু করছিল মাত্র। সুত্র,জনকণ্ঠ

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...