ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৪/২০২৩ ৯:৩১ এএম

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এতে রোহিঙ্গাদের ১০/১২টি বসতঘর ও দুটি এনজিও সংস্থার লার্নিং সেন্টার পুড়ে গেছে।

শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উখিয়া উপজেলার লম্বাশিয়া ২ ইস্ট ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুন অর রশীদ জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় উখিয়া উপজেলার লম্বাশিয়া ২ ইস্ট ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা নিশ্চিত করতে পারেননি তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, শুক্রবার রাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তির বসতঘরে আকস্মিক আগুন লাগে। এতে আগুন মুহূর্তে আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...