ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৪/২০২৩ ৯:৪৭ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা এক যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃত রোহিঙ্গা হলেন মো. রহিম উল্লাহ (৩০) উখিয়া ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের সৈয়দ আহমদের ছেলে।

শনিবার (৮ এপ্রিল) দিবাগত-রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়।

উখিয়া ৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (অপস্ এণ্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী একজন রোহিঙ্গার অবস্থান গোপন সংবাদে নিশ্চিত হয়ে ৮ এপিবিএন অধিনায়ক এডিশনাল ডিআইজি আমির জাফরের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মো. রহিম উল্লাহ নামক একজন রোহিঙ্গা যুবককে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়।

এ ঘটনায় তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে জিডির পর ধৃত ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...