ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১১/২০২৬ ১১:০৫ পিএম

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে দুই যুবদল নেতার অনুসারীদের মধ্যে বিরোধের জেরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকালে বাজারের ব্যস্ত সময়ে এ ঘটনা ঘটে। হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী জয়নাল আবেদিনের অনুসারীদের সঙ্গে পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজের অনুসারীদের বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ঘটনার সময় আবুল ফয়েজকে ঘটনাস্থলে দেখা গেছে বলে স্থানীয় সূত্রের দাবি।

স্থানীয়রা জানান, সম্প্রতি একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। তবে অন্যদের ভাষ্য, ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।

এ বিষয়ে জানতে চাইলে জয়নাল আবেদিন জানান, ফুটবল খেলায় পেনাল্টি শটের একটি বল বসানোকে কেন্দ্র করে যুবদল নেতা ফয়েজ তার এলাকার কয়েকজনকে মারধর করেছিলেন। এরপরও বিরোধের অবসান হয়নি। বুধবার ফয়েজ ২০ থেকে ৩০ জন অস্ত্রধারী লোক নিয়ে তাদের গ্রামের মুন্না নামের এক ব্যক্তিকে ধাওয়া করেন। তাদের হাতে নাইন এমএম পিস্তল ছিল বলে দাবি করেন তিনি।

জয়নাল আরও বলেন, পরে মুন্না পালিয়ে গিয়ে অন্য একজনের কাছ থেকে একটি পিস্তল নিয়ে আসেন। তবে মুন্না কোনো গুলি করেননি। ফয়েজ তার লোকজনকে দিয়ে গুলিবর্ষণ করিয়েছেন বলে অভিযোগ করেন জয়নাল। তার দাবি, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সময় তিনি কক্সবাজার শহরে ছিলেন বলে জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জয়নাল আবেদিনের অনুসারী হিসেবে পরিচিত মুন্নাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে। অন্য একটি ভিডিওতে আবুল ফয়েজের উপস্থিতি এবং তার কণ্ঠস্বর শোনা গেছে বলে দাবি করছেন স্থানীয়রা।

স্থানীয়ভাবে আবুল ফয়েজের বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। কেউ কেউ তাকে ইয়াবা কারবারের ‘ডন’ হিসেবেও অভিহিত করেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে আবুল ফয়েজের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

গুলির শব্দে বটতলী বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকানের শাটার নামিয়ে দেন। ক্রেতা ও পথচারীরাও নিরাপদ স্থানে সরে যান। কিছু সময়ের জন্য বাজারের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

উখিয়া থানার ওসি আতীকুর রহমান মজুমদার বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অস্ত্রধারীদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সুত্র, টেলিগ্রাম

পাঠকের মতামত

রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে আজীবনের জন্য বহিষ্কার

কক্সবাজারের রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে সংগঠনের সব পর্যায়ের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও ...

দীর্ঘ সমুদ্রযাত্রা ও বাড়তি ভাড়া, সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকেরা

দেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ...

টেকনাফে যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে আহত এসআই

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সদস্যদের ...

রোহিঙ্গা শিশুদের স্বপ্ন ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা শুনলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। মঙ্গলবার (১০ ...

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...