ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১২/২০২৪ ১০:৩৩ এএম

বন বিভাগের ধাওয়া খেয়ে মাটিভর্তি ডাম্পার গাড়ি ফেলে পালিয়ে গেছে পাচারকারী দল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের কেদারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া বন রেঞ্জে দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক শাহিনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার স্পেশাল টিমের প্রধান গাজী মুশফিউল আলমের নেতৃত্বে থাইংখালী বনবিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া সদর বনবিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, কক্সবাজার সদর বনবিট কর্মকর্তা ক্যাচিং মার্মা ও তিনিসহ একদল বনকর্মী ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালংখালী কেদারঘোনা এলাকায় মাটি পাচার হচ্ছে এমন সংবাদে অভিযানে যান।

এ সময় অভিযানের খবর পেয়ে পাচারকারী দল মাটিভর্তি ডাম্পার গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে বনকর্মীরা গাড়ি জব্দ করেন।

এ ব্যাপারে গাজী মুশফিউল আলম বলেন, বেশ কিছুদিন ধরে ওই পাহাড় থেকে মাটি পাচার হচ্ছে এমন খবর আমাদের কাছে আসে। আমরা পাচারকারীদের ধরতে ওত পেতে ছিলাম। কিন্তু বিধিবাম। তারা আমাদের উপস্থিতি জেনে যায়। এর ফলে আটক সম্ভব হয়নি। মাটি কাটার সঙ্গে যারা জড়িত এবং তাদের মাফিয়াদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...
Single Page Footer