ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ৪:২০ এএম

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা বাড়ার সুযোগে উখিয়ায় সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছে অসাধু ব্যবসায়ীদের কাছে।

দাম বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন পণ্যে কৌশলে পেতে রাখা প্রতারণার ফাঁদে পা দিয়ে ভোগান্তিতে পড়ছে মানুষ।

উখিয়া সদরের বিশ্বনাথ স্টোর প্রকাশ ভুলাব্বাইসসার দোকান নামে একটি পরিচিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্রতিষ্ঠানে লবণ মিশিয়ে চিনি বিক্রির অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটি থেকে চিনি কিনে লবণের স্বাদ পাওয়ার কথা জানিয়েছেন একাধিক ক্রেতা।

ভুক্তভোগী ক্রেতা এডভোকেট শফিউল করিম জানান, ” ইফতারের জন্য শরবত বানাতে দোকানটি থেকে চিনি কিনি। পরে ঐ শরবত পান করে বুঝতে পারি চিনিতে লবণ মেশানো হয়েছে, বিষয়টি নিন্দনীয়।”

তিনি এ ব্যাপারে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার অধিদপ্তর সহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ স্টোর কতৃপক্ষ মন্তব্য করতে রাজি হয় নি।

উখিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সালেহ আহমেদ জানান, ” রমজানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কোন ব্যবসায়ী গ্রাহকদের সাথে প্রতারণা করলে তার বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তা চলমান থাকবে।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer