প্রকাশিত: ১২/১০/২০১৯ ৮:৫৭ এএম

কক্সবাজারের উখিয়া সদরের মালভিটা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। স্হানীয় মৃত শফিকুর রহমানের ছেলে মোঃ ইলিয়াস (৩৩) নিজ বাড়ীতে টমটম (ইজিবাইক) চার্জ দেয়ার সময় তার অকাল মৃত্যু ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে। মৃত ইলিয়াসের বড় ভাই মোঃ ইদ্রিস জানান, শুক্রবার সন্ধ্যায় তার বসত বাড়ীর উঠানে টমটম চার্জে দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা যায়। সাথে সাথে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে নিহতের ভাতিজা জাহাঙ্গীর আলম জানান। নিহত ইলিয়াস চার ছেলে মেয়ের জনক।উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...