ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০২/২০২৬ ১২:৪৯ পিএম

কক্সবাজারের উখিয়া সীমান্তে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সীমান্ত নিরাপত্তা সংস্থাটি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবি টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পালংখালী বিওপি থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমানপাড়া এলাকার বক্করের বাড়ির পাশে অবস্থান নেয়। রাত ৯টা ৪৫ মিনিটে একজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কালো কাপড়ে মোড়ানো একটি প্যাকেটের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধরতে অভিযান চালানো হলেও তাকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, পলাতক মাদক চোরাকারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer