ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৪/২০২৫ ৭:৫২ এএম

কক্সবাজারের উখিয়ায় ধান ক্ষেতে বন্যহাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার নুরুল ইসলাম (৪৫) নামে এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালীর গহীন পাহাড়ে তিনি আক্রমণের শিকার হন।

বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত নুরুল ইসলাম জালিয়া পালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেইংছড়ি গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ছেপটখালী এলাকায় ধানক্ষেতে গিয়ে হাতির আক্রমণে নুরুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মনখালীর বন বিট কর্মকর্তা শীমুল কান্তি নাথ জানান, মনখালী ছোয়াংখালী এবং মোছারখোলা এ তিন বিটের সীমানায় গহীন পাহাড়ে হাতির আক্রমণে একজন আহতের খবর পেয়েছি। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। বুধবার চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা মাহাবুব আলম আলম জানান, মঙ্গলবার সন্ধার পর পাহাড়ের পাদদেশে ধানক্ষেত হাতি নেমে নষ্ট করছে-এমন খবর শুনে তিনি হাতিকে ধানক্ষেত থেকে তাড়াতে যান। সেখানে হাতি তাকে আক্রমণ করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...