ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ৯:৪১ পিএম

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালংয়ে পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশু উখিয়ার হলদিয়াপালং এলাকার হাফেজ ফরিদের মেয়ে আয়েশা আকতার।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় শিশুটির।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে আয়েশা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে চারপাশে সন্ধান শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer