উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ৫:২১ পিএম

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের প্রায় দুই ঘণ্টার মধ্যে পূর্ণ বড়ুয়া (৭) নামের এক শিশুকে উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শিশুটির নিখোঁজের ঘটনায় উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধারে তাৎক্ষণিকভাবে তৎপরতা শুরু করে পুলিশ।

পরে দুপুর ১টা ১০ মিনিটে উখিয়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই উত্তম কুমার সূত্রধর ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নিখোঁজ শিশু পূর্ণ বড়ুয়াকে উদ্ধার করে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, “নিখোঁজের বিষয়টি জানার পরপরই শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপর হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে

পাঠকের মতামত

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...