ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৩/২০২৩ ১০:০৭ এএম

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকা থেকে ধর্ষণ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত জয় মোহাম্মদ জিশান নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

বুধবার বিকাল ৪ টার দিকে কোটবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন,উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল এলাকার জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল উদ্দিন ভুট্টুর ছেলে জয় মোহাম্মদ জিশান (১৯)।

র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,বুধবার বিকাল ৪ টার সময় র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন কোর্টবাজার এলাকা থেকে ধর্ষণ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী জয় মোহাম্মদ জিশান (১৯),কে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী জয় মোহাম্মদ জিশান এর বিরুদ্ধে নারী ও শিশু মামলা নং-৮৬/২৩, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...