উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ৫:৪৬ এএম

কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়াল চাপা পড়ে আরেফা আক্তার নামের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

শনিবার (১৭ জুন) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া জুম্মাপাড়ার কালাচাঁন্দপাড়ায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আরেফা ওই গ্রামের মো. শাহাজানের মেয়ে। সে স্থানীয় আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আগে পাহাড়ের উপরে আরেফাদের বাড়ি ছিল। পরে নতুন বাড়ি করে পাহাড়ের মাটি বিক্রি করে দেয়। সেখানে একটি গর্ত হয়। আজ সেই গর্তে বসে খেলার সময় হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ দেয়াল ধসে আরেফা চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...