নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ২:৫২ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে দুই লক্ষ শলাকা নকল আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড এর এরিয়া ম্যানেজার দারুল হোসেন।

তিনি জানান, কক্সবাজারে কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বাজারে নকল আকিজ বিড়ি সরবরাহ করে আসছে। এই খবর পেয়ে উখিয়া বালুখালী এলাকায় দুই লক্ষ শলাকা নকল আকিজ বিড়িসহ আবুল খায়ের টোব্যাকো কোম্পানীর বিক্রয় কর্মী দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে এ ঘটনায় জড়িত রবিউল, সাইফুল ও ইউনুসকেও ধরা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বীকারোক্তি নেওয়া হয়।

আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড এর এরিয়া ম্যানেজার দারুল হোসেন বলেন, তারা দীর্ঘদিন যাবত এই প্রতারণা করছে। যার মূল উদ্দেশ্য আকিজ বিড়ি কোম্পানির সুনাম নষ্ট করা। জব্দকৃত নকল আকিজ বিড়িগুলো জনতার সামনে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...