উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০৬/২০২৪ ৭:১৯ পিএম

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে টমটমের উপর বেঁধে ৮ বছরের ফারুক নামে শিশুকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) রাতে উখিয়ার মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে উখিয়া থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলে- ফরিদুল আলম (৩০) খাইরুল ইসলাম (২৫), ও শফিউল করিম (২৪), তাঁরা তিনজনই উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যার বাসিন্দা।

মঙ্গলবার (১১ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন।

ওসি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুকে মধ্যযুগীয় কায়দায় কয়েকজন ব্যক্তি অমানুষিক নির্যাতন করার ভিডিও-চিত্র দেখে আসামীদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আহত শিশুর বাবা আব্দুল শুক্কুর বাদী হয়ে উখিয়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের বিরোধে মামলা দায়ের করেছেন।

এদিকে মারধরের শিকার শিশুটির বয়স ৮ বছর, তাঁর নাম ফারুক।

তাঁর বাবা আব্দুল শুক্কুর জানান, ৫শ টাকা নিয়ে পান কিনতে তাঁর মায়ের সাথে বাজারে যায় শিশুটি।সেখানেই তাঁর বাবার সাথে পূর্ব শত্রুতা জের ধরে আসামীরা তাঁকে চুরির অভিযোগে টমটমের উপর বেঁধে নির্যাতন চালায়।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...