ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ৯:৩৪ এএম

কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ করাত কল ও গোলকাঠ জব্দ করেছে প্রশাসন। এসময় ১টি অবৈধ করাতকল উচ্ছেদ ও ২০ ঘনফুট গোলকাঠ জব্দ করা হয়।

রোববার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার হলদিয়াপালং বিটের আওতাধীন বড়বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সহকারী কমিশনার ভুমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সালেহ আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, দৌছড়ী বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি, হলদিয়াপালং বিট কর্মকর্তা সৈয়দ আলম, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বনকর্মীরা।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, অবৈধ করাতকল উচ্ছেদ করে সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়াও অবৈধ ২০ ঘনফুট গোলকাঠ জব্দ করা হয়। এবিষয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...